Showing posts with label দেশ. Show all posts
Showing posts with label দেশ. Show all posts

Tuesday, August 26, 2025

পশ্চিমবঙ্গে নতুন দুই প্রাণী প্রজাতি আবিষ্কার

পশ্চিমবঙ্গে নতুন দুই প্রাণী প্রজাতি আবিষ্কার

পশু বসুন্ধরা, ২৬/০৮/২০২৫ : ভারতের প্রাণী সর্বেক্ষণ সংস্থা (ZSI)-র বিজ্ঞানীরা পশ্চিমবঙ্গে কোলেম্বোলার দুটি নতুন প্রজাতি আবিষ্কার করেছে। কোলেম্বোলা হল, মাটিতে বসবাসকারী ক্ষুদ্র সন্ধিপদী প্রাণী, যেগুলি মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুরুত্বপূর্ণ আবিষ্কার পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্যকে আরও গভীরভাবে বোঝার পথ প্রশস্ত করেছে।

নতুন আবিষ্কৃত প্রজাতিদুটির নাম রাখা হয়েছে Salina aurantiamaculata এবং Salina pseudomontana। প্রথমটির নামকরণ করা হয়েছে এর উজ্জ্বল কমলা রঙের দাগের জন্য, আর দ্বিতীয়টির নাম এসেছে Salina montana প্রজাতির সঙ্গে এর শারীরিক সাদৃশ্যের কারণে।

এই আবিষ্কারটি ZSI-এর অ্যাপটেরিগোটা (Apterygota) শাখার গবেষক দল করেছেন, যার নেতৃত্বে ছিলেন ডঃ গুরুপদ মণ্ডল। এই দলে এছাড়াও ছিলেন শ্রীমতী পৃথা মণ্ডল এবং ডঃ সুরজিৎ কর। গবেষণাটি ১৪ আগস্ট, ২০২৫ তারিখে আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস সংক্রান্ত সাময়িক পত্রিকা Zootaxa-তে প্রকাশিত হয়েছে।

ZSI-এর নির্দেশক ডঃ ধৃতি ব্যানার্জি গবেষক দলের প্রচেষ্টাকে প্রশংসা করে কোলেম্বোলার পরিবেশগত গুরুত্বের ওপর আলোকপাত করেছেন। তিনি বলেছেন, “কোলেম্বোলা মাটির স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা উপরিভাগের মাটির গঠন, পুষ্টি উপাদানের পুনর্ব্যবহার এবং জৈব পদার্থের পচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে।” তিনি আরও বলেছেন, “এদের ভূমিকা প্রায়ই উপেক্ষিত হয়, কিন্তু পরিবেশগত স্বাস্থ্য পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণে তাদের গুরুত্ব অপরিহার্য।”

নতুন প্রজাতিদুটিকে স্বতন্ত্র করে তোলে এদের শরীরের চেটোট্যাক্সি বা লোমের বিন্যাস, ভিন্নধর্মী দেহবর্ণ এবং ফারকুলার (পেটের একটি কাঁটাযুক্ত অঙ্গ) গঠন। এতে রয়েছে একটি চতুষ্কোণ মুক্রো এবং শীর্ষভাগে দন্তাকৃতি উপাঙ্গ। প্রজাতিদুটি যৌগিক চোখযুক্ত, এবং এদের দেহে কোনো আঁশ নেই। উভয় প্রজাতিই সর্বব্যাপী বিস্তৃত celebensis গোষ্ঠীর অন্তর্গত।

ডঃ গুরুপদ মণ্ডলের মতে, এই আবিষ্কারটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ, এর ফলে ভারতে Salina গণের প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭-এ। ভারতে সর্বশেষ Salina প্রজাতি নথিভুক্ত হয়েছিল ১৯৭৯ সালে—ফলে দীর্ঘ বিরতির পর এই আবিষ্কার এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি বলেন, “এই গবেষণা স্পষ্ট করে তোলে যে, এই ক্ষুদ্র প্রাণীগুলির বৈচিত্র্য এবং মাটির বাস্তুতন্ত্রে এদের গুরুত্বপূর্ণ অবদান অনুধাবনের জন্য ধারাবাহিক গবেষণা অপরিহার্য।” 



Sunday, August 10, 2025

আন্তর্জাতিক সিংহ দিবসে বন দপ্তর ফের দাবী করল দেশে সিংহের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে

আন্তর্জাতিক সিংহ দিবসে বোন দপ্তর ফের দাবী করল দেশে সিংহের সংখ্যা উল্লেখযোগ্য হরে বেড়েছে

পশু বসুন্ধরা , ১০/০৮/২০২৫ :  গতকাল ছিল ১০ই আগস্ট, কালকের দিনটিতে বিশ্বের সর্বত্র পালিতহয়েছে  আন্তর্জাতিক সিংহ দিবস বা World Lion Day হিসেবে। আর গতকালই ভারতের বন দপ্তর সিংহদের নিয়ে যে তথ্য সামনে এনেছে তা সত্যিই সন্তোষজনক।  ভারতে উল্লেখযোগ্য হারে বেড়েছে সিংহদের সংখ্যা। 

বন দপ্তরের তথ্য অনুযায়ী ভারতে সিংহের সিংহের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩২%. এই মুহূর্তে ভারতে সিংহের সংখ্যা ৮৯১ বলে জানিয়েছে বন দপ্তর। ২০২০ সালে সিংহের সংখ্যা ছিল ৬৭৪ আর  পাঁচ বছরে ৩২.২% বেড়ে এখন ভারতে সিংহ রয়েছে মোট ৮৯১টি. দেশে সিংহীর সংখ্যা ২৬০ থেকে বেড়ে হয়েছে ৩৩০টি। 

এই মুহূর্তে দেশের ৯টি জায়গায় রয়েছে সিংহ। বার্দা  স্যাংচুয়ারি, জেতপুর, বাবরা-জাসদন ইত্যাদি স্যাংচুয়ারি সমেত মোট ৯টি জায়গায় থাকা সিংহদের সংখ্যা ধরেই মোট সিংহের সংখ্যা প্রকাশ করেছে বন দপ্তর।  গুজরাটের আমরেলি জেলাতেই সবচেয়ে বেশি সিংহ রয়েছে বলে জানানো হয়েছে। এখানে মোট ৮২টি সিংহ, ১১৭টি সিংহী এবং ৭৯টি সিংহ শাবক রয়েছে। 

ভারতে যে সিংহগুলি রয়েছে, সেগুলি সবই এশিয়াটিক লায়ন গোত্রের সিংহ। দেশের অন্যত্র সিংহের সংখ্যা বাড়লেও গিরনার  এবং ভাবনগরে সিংহের সংখ্যা সামান্য কমেছে বলে জানানো হয়েছে বন  দপ্তরের রিপোর্টে।

Thursday, May 22, 2025

ভারতে সিংহের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে


ভারতে সিংহের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে


পশু বসুন্ধরা, ২২/০৫/২০২৫ :  ভারতে সিংহ শুমারী সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে ভারতে এশিয়াটিক সিংহের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই খবরটি প্রকাশ্যে এনেছেন   পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। 

কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারতে সিংহের সংখ্যা আগের চেয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সিংহ বলতে এখানে এশিয়াটিক লায়নের কথাই  বলা হয়েছে।  এই মুহূর্তে ভারতে মোট ৮৯১টি সিংহ রয়েছে। ২০২০ সালে এই সংখ্যাটি ছিল ৬৭৪, কিন্তু ২০২৫ সালে দেখা যাচ্ছে ২১৭টি সিংহ বেড়ে গিয়েছে।  কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটের মুখ্যমন্ত্রী যে প্রজেক্ট লায়ন নিয়ে বিস্তর কাজ করে গিয়েছেন, তারই ফসল এই সিংহের সংখ্যায় ব্যাপক বৃদ্ধি।" 

পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব সেইসব পশুপ্রেমী মানুষ, বনকর্মী এবং স্বেচ্ছাসেবী সংঘঠনের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন যাঁদের অক্লান্ত পরিশ্রমে আমাদের দেশে সিংহেরা  উপযুক্ত পরিবেশ পেয়েছে, তারা বেড়ে উঠতে পেরেছে। মন্ত্রী এই সব মানুষদেরকে 'বিকশিত ভারত' প্রকল্পে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন। 




Tuesday, March 25, 2025

জলপাইগুড়ির লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপ

জলপাইগুড়ির লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপ


পশু বসুন্ধরা, ২৫/০৩/২০২৫ :   লোকালয়ে কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে জলপাইগুড়িতে। উদ্ধার করে  করলা নদীতে ছেড়ে দেয় একটি স্বেছাসেবী সংগঠনের কর্মীরা।  

জলপাইগুড়ি আসাম মোড়  সংলগ্ন লোটা দেবী মন্দিরের পুকুরের পাড় বাধানো নিয়ে ক্ষোভ প্রকাশ করল স্বেচ্ছাসেবী সংস্থা স্পোর। উল্লেখ্য এই পুকুরে এক সময় প্রচুর কচ্ছপ পাওয়া যেত এবং এই কচ্ছপ গুলোকে সংরক্ষণের জন্য স্পোর-এর পক্ষ থেকে বেশ কিছু বছর ধরে জনসচেতনতা প্রসার, মেলার সময় পুকুরের জল যাতে দূষিত না হয় সেদিকে নজর রাখা, খরার সময় পুকুরে কৃত্রিম উপায়ে জল সরবরাহ করা সহ একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে। কিন্তু তবুও সময়ের সাথে সাথে এই অঞ্চলে  কচ্ছপের সংখ্যা কমে যেতে  থাকে। 

ইতিমধ্যে প্রশাসনের তরফে শুরু হয় পুকুরের পাড় সংস্কারের কাজ। ফলে ওই পুকুর ছেড়ে কচ্ছপগুলো বাইরে বেরিয়ে যেতে থাকে। আজ স্পোর এর সদস্য অর্কপ্রভ মজুমদার স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই পুকুরের বাইরে থেকে একটি ইন্ডিয়ান রুফ টারটেল উদ্ধার করেন। পরবর্তীতে সেই কচ্ছপটিকে করলা নদীতে ছেড়ে দেন। তিনি জানান, "কচ্ছপের বংশ বিস্তারের জন্য পুকুরের পাড় বাঁধানো ক্ষতিকর। কচ্ছপ সাধারণত  পুকুর থেকে উঠে এসে পুকুরের ধারের নরম মাটিতে ডিম পাড়ে। পুকুরের পাড় বাঁধানো থাকলে কচ্ছপ সেখানে ডিম পারবে না।   ফলে কচ্ছপের বংশবৃদ্ধি ব্যাহত হবে।"

Thursday, March 20, 2025

গরুমারা অরণ্যে বাড়ল গন্ডারের সংখ্যা

  

গরুমারা অরণ্যে বাড়ল গন্ডারের সংখ্যা


আজ খবর (বাংলা),  লাটাগুড়ি, জলপাইগুড়ি, ২০/০৩/২০২৫ :   গরুমারায় বাড়ল গন্ডারের সংখ্যা। বন  দপ্তর সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।  

গত ৫ এবং ৬ মার্চ গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা জঙ্গল এবং চাপড়ামারি জঙ্গলে হয়েছিল গন্ডার শুমারি। গন্ডার শুমারি চলাকালীন বনকর্তারা আশায় ছিলেন গন্ডারের সংখ্যা বৃদ্ধি পাবে। আর সেই আশাই শেষমেশ সত্য হল। গরুমারা জঙ্গলে আগের থেকে বেড়েছেগন্ডারের সংখ্যা।  

গত ২০২২ সালের গন্ডার শুমারিতে গরুমারা জঙ্গলে ৫৫ টি গন্ডারের সন্ধান মিলেছিল। আর চলতি বছরের গন্ডার শুমারিতে  সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ৬১। অর্থাৎ এবছরের গন্ডার শুমারীতে ৬ টি নতুন গন্ডারের সন্ধান পাওয়া যায়। জানা গেছে, ২৭ টি স্ত্রী ও ১৭ টি পুরুষ গন্ডার রয়েছে।বাকি ১৭ টি গন্ডারের লিঙ্গ নির্ধারন করা যায়নি। গরুমারা বন্যপ্রান বিভাগের ডিএফও দ্বিজপ্রতীম সেন জানিয়েছেন, ২০২২ সালের পর গন্ডারের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬১ টি। কিন্তু সংখ্যায় প্রতি ১.৫৯ টি স্ত্রী গন্ডার পিছু  একজন করে পুরুষ গন্ডার রয়েছে।এই পুরুষ ও স্ত্রী গন্ডারের অনুপাত গরুমারা জাতীয় উদ্যানের ভেতর গন্ডারের বসবাসের পক্ষে খুবই স্বাস্থ্যকর এবং আগামীতে গন্ডারের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

Wednesday, June 14, 2023

দুরন্ত গতির ট্রাক পিষে দিল ৩ হাতিকে

 

দুরন্ত গতির ট্রাক পিষে দিল ৩ হাতিকে

পশু বসুন্ধরা, ১৫/০৬/২০২৩ :  সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তিন প্রাপ্তবয়স্ক হাতির। বনের মধ্যেই রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হল হতভাগ্য তিন হাতিকে। 

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায়। স্থানীয়রা জানিয়েছেন, চিত্তুর জেলার জগমারলা এলাকায় তিনটি হাতি অরণ্যের একধার থেকে অন্যদিকে জাতীয় সড়ক পার হচ্ছিল, সেই সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি বড় ট্রাক ঐ  তিনটি হাতিকে সজোরে ধাক্কা মারে। হাতিগুলি ছিটকে পড়ে। এরপর ঘটনাস্থলেই ঐ  তিন হাতির মৃত্যু হয়. ট্রাকটির সামনের দিকটি ভেঙে যায়. 

ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের আধিকারিকরা। কিন্তু বনকর্মীরা পৌঁছনোর আগেই তিনটি হাতির মৃত্যু হয়. গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনকর্মীরা। প্রাথমিকভাবে ট্রাকচালকের বিরুদ্ধে রাফ ড্রাইভিংয়ের অভিযোগ আনা হয়েছে। তবে ট্রাক চালক আপাতত পলাতক।

Wednesday, November 16, 2022

অরণ্য ছেড়ে গ্রামের পথে 5টি গন্ডার

অরণ্য ছেড়ে গ্রামের পথে 5টি গন্ডার


আজ খবর (বাংলা), গুয়াহাটি, আসাম, 17/11/2022 : অন্তত পাঁচটি একশৃঙ্গ গন্ডার কাজিরাঙ্গা অরণ্য থেকে বাইরে বেরিয়ে এসে আশপাশের গ্রামগুলির কাছে অবস্থান করছে বলে জানিয়েছে আসামের বন দপ্তর। 

আসামের বন দপ্তর ও কাজিরাঙ্গা অরণ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অন্ততপক্ষে পাঁচটি এক শৃঙ্গ গন্ডার কাজিরাঙ্গা অরণ্য থেকে বাইরে বেরিয়ে এসেছে এবং সেগুলি আশেপাশে গ্রাম বা লোকালয়ের কাছে আশ্রয় নিয়েছে। অরণ্য ছেড়ে বেরিয়ে গ্রামের কাছে চলে আসায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে গ্রামবাসীদের।

বন দপ্তর সূত্রে জানানো হয়েছে অরণ্য ছেড়ে বেরিয়ে আসা গন্ডারগুলির ওপর নজর রাখা হচ্ছে। দিবারাত্রি তাদের ওপর নজরদারি চালানো হচ্ছে। এদের মধ্যে একটি গন্ডার এখন কেরেলা চাপোরি এলাকায় আশ্রয় নিচ্ছে। গতকাল এই গন্ডারটি মাজর চাপোরি, মালয়া চাপোরি এবং কুলি চাপোরি এলাকায় ঘুরে ঘুরে বেরিয়েছে। 

পাঁচটি গন্ডারই অরণ্য ছেড়ে বেরিয়ে মাজুলিতে প্রবেশ করেছে আর এর মধ্যে দুটি গন্ডার পশ্চিম অভিমুখে রওনা দিয়েছে। বাকি তিনটিও অগ্রসর হচ্ছে বিভিন্ন গ্রামের দিকে। এই ঘটনায় তীব্র আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে।

Wednesday, July 20, 2022

এক রাত্রেই ৩ কুমীর উদ্ধার ভাদোদরা থেকে

এক রাত্রেই ৩ কুমীর উদ্ধার ভাদোদরা থেকে


পশু বসুন্ধরা, ২০/০৭/২০২২ : গতকাল রাত্রে গুজরাটের ভদোদরা শহরের তিনটি আলাদা জায়গা থেকে  তিনটি কুমীর  উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ঐ  কুমীরগুলিকে তুলে দেওয়া হয়েছে বন দপ্তরের হাতে।

প্রথম ঘটনাটি ৪৮ নম্বর জাতীয় সড়কের ওপর জাম্বুয়া এলাকায়। সেভ ওয়াইল্ড লাইফ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থল থেকে একটি আট ফুট লম্বা কুমিরকে উদ্ধার করে. ঐ কুমিরটিকে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি আর ট্র্যাফিক জ্যামের মধ্যেই পশুপ্রেমী সংগঠনের কর্মীদের উদ্ধারকাজ চালিয়ে যেতে হয়.

দ্বিতীয় ঘটনাটি সায়াজি ব্যাগ এলাকায়।  এখানে গতকাল গভীর রাতে বন্যপ্রাণ প্রেমী হেমন্ত বধওয়ানা একটি কুমীর উদ্ধার করেন, যেটি লম্বায় ৩ ফুট. এই কুমিরটি বিশ্বামিত্রি  নদীর একটি ধারা থেকে উদ্ধার করা হয়েছে। নদীর ঐ  ধারা একটি উদ্যানকে স্পর্শ করে গিয়েছে। সেখান থেকেই হেমন্ত ঐ  কুমিরটিকে উদ্ধার করেন এবং বন দপ্তরের হাতে তুলে দেন.

সায়াজি গঞ্জ থেকে গতকাল আরও একটি কুমীর শাবককে উদ্ধার করা হয়েছে। নদী থেকে উঠে ঐ কুমীর শাবক পরশুরাম কলোনীর মধ্যে ঢুকে পড়েছিল। ঐ  নদীর জল এখন অতি  বৃষ্টির কারণে ১৫ ফুট ওপর দিয়ে বইছে। সূত্র মারফত খবর পেয়ে ওয়াইল্ড লাইফ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা কুমীর শাবকটিকে উদ্ধার করেন এবং তারপর সেটিকে তুলে দেন বন দপ্তরের হাতে।



Thursday, July 14, 2022

উত্তরাখন্ড অরণ্য অঞ্চলে পশুদের বিষ্ঠায় প্লাস্টিক ও অন্যান্য সামগ্রী !

উত্তরাখন্ড অরণ্য অঞ্চলে পশুদের বিষ্ঠায় প্লাস্টিক ও অন্যান্য সামগ্রী !


পশু বসুন্ধরা, ১৪/০৭/২০২২ : সাধারণ মানুষের প্রিয় ভ্রমন গন্তব্য হল উত্তরাখন্ড। কিন্তু মানুষের দ্বারা ব্যবহৃত প্লাস্টিক উত্তরাখন্ড রাজ্যের বন্য প্রাণীদের কিভাবে ক্ষতি করছে, তা বোঝা গেল মে মাসের একটি সমীক্ষায়। দেখা গেল ঐ রাজ্যের হাতিদের বিষ্ঠার সাথে পাওয়া যাচ্ছে প্লাস্টিক, ক্যারি ব্যাগ এবং প্লাস্টিকের গ্লাস।


সমীক্ষায় উঠে আসা রিপোর্ট বেশ বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় রয়েছে ঘন অরণ্য। সেই অরণ্য হয়ে কিংবা অরণ্যের পাশ দিয়ে চলে গিয়েছে সড়কপথ, যে সড়কপথ ধরে মানুষ পৌঁছে যান এক জায়গা থেকে আর এক জায়গায়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, গাড়িতে করে সেইসব রাস্তা ধরে যেতে গিয়ে প্লাস্টিক, জলের গ্লাস, প্লেট, বাটি  ফেলে দিয়ে যাচ্ছেন যাত্রীরা। অনেক ক্ষেত্রেই সেগুলিতে হয়ত তাঁদের অবশিষ্ট খাবার লেগেও থাকে, যেগুলি হাতি বা অন্য পশুদের আকর্ষণ করছে একটু অন্য রকম স্বাদ পাওয়ার জন্যে। এইসব খাবার চাটতে চাটতে অজান্তেই পশুদের পেটে  চলে যাচ্ছে প্রচুর পরিমাণ প্লাস্টিক। যার কিছুটা হয়ত বেরিয়ে আসছে তাদের বিষ্ঠার মাধ্যমে।


বন্যপ্রাণ বিশেষজ্ঞাদের মতে যেটুকু প্লাস্টিক পশুদের বিষ্ঠার  সাথে বাইরে বেরিয়ে আসছে, তার থেকে অনেক বেশি তাদের পেটে  থেকে যাচ্ছে। এই ব্যাপারটাই সবচেয়ে বিপজ্জনক পশুদের জন্যে। এই পরিমাণ প্লাস্টিক পশুদের পেটে  থেকে যাওয়ার জন্যে তারা অসুস্থ হয়ে পড়ছে এবং শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ছে। উত্তরাখণ্ডের বিভিন্ন অরণ্য থেকে হাতিদের বিষ্ঠার নমুনা সংগ্রহ করা হয়েছে। দেখা গিয়েছে, শুধুই প্লাস্টিক নয়, তাদের বিষ্ঠায় রয়েছে কাগজ, রাবার এবং লোহার মত কঠিন পদার্থের উপস্থিতি, যা কিনা বেশ বিপজ্জনক পশুদের জন্যে। বিশেষ করে পশু শাবকদের জন্যে।

আমাদের দেশের পাহাড়ি অঞ্চলগুলিতে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে অনেকদিন আগেই। তা সত্বেও এক শ্রেণীর মানুষ নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে প্লাস্টিক ব্যবহার করছেন এবং অরণ্য অঞ্চলে তা ফেলে দিচ্ছেন। এই বিষয়ে সচেতনতা এবং যথেষ্ট প্রচার দরকার বলে মনে করছেন পশু ও বন বিশেষজ্ঞরা। তা নাহলে ব্যাপক ক্ষতি হবে বন্যপশুদের, ক্ষতি হবে অরণ্যের, ক্ষতি হবে দেশের অরণ্য সম্পদের।

Friday, March 11, 2022

3 গন্ডার শাবককে কাজিরাঙ্গা থেকে পাঠানো হল চিড়িয়াখানায়

3 গন্ডার শাবককে কাজিরাঙ্গা থেকে পাঠানো হল চিড়িয়াখানায়


পশু বসুন্ধরা, দিসপুর, আসাম, 11/03/2022 : আসামের কাজিরাঙ্গা অভয়ারণ্য থেকে তিনটি গন্ডার শাবককে শেষ পর্যন্ত চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া  হল। 

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে 2019 সালের ভয়াবহ বন্যায় তিনটি গন্ডার শাবককে উদ্ধার করেছিল বন দপ্তর। এই তিন গন্ডার শাবককে উদ্ধার করা হয়েছিল কাজিরাঙ্গা অভয়ারণ্যের কোহরা, বিশ্বনাথ এবং অগ্রতুলি এলাকাগুলি থেকে। তিনটি গন্ডার শাবককেই আলাদা আলাদা জায়গা থেকে ব্যাপক অসুস্থ অবস্থায় উদ্ধার করেছিলেন আসামের বন দপ্তরের কর্মীরা।

তিনটি গন্ডার শাবকের চিকিৎসা চলছিল। এরা তিনজনই মা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এদেরকে উদ্ধার করে নিয়ে আসার পর দীর্ঘদিন চিকিৎসা চালানো হচ্ছিল। এখন এদের বয়স 3-4 বছর। কিন্তু এদের আরও ভালভাবে চিকিৎসা করা দরকার রয়েছে। তাই এই তিন গন্ডার শাবকদের কড়া নিরাপত্তা দিয়ে কাজিরাঙ্গা অভয়ারণ্য থেকে নিয়ে আসা হল গুয়াহাটির অসম স্টেট জু বা চিড়িয়াখানায়। এখন থেকে এদের এখানেই চিকিৎসা করা হবে। ডাক্তাররা জানিয়েছেন, এই মুহুর্তে গন্ডার শাবকগুলি কিছুটা অচৈতন্য অবস্থায় রয়েছে।

Monday, March 7, 2022

মানস অভয়ারণ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বাঘ আর গন্ডারের সংখ্যা

মানস অভয়ারণ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বাঘ আর গন্ডারের সংখ্যা


পশু বসুন্ধরা, গুয়াহাটি, আসাম, 08/03/2022 : আসামের মানস অভয়ারণ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বাঘের সংখ্যা। ঐ অরণ্যে ক্রমেই বাড়ছে গন্ডারের সংখ্যাও। 2021 সুমারি থেকে উঠে আসছে এই তথ্য।

ভুটান লাগোয়া আসামের মানস অভয়ারণ্যে বেড়ে চলেছে বাঘের সংখ্যা, একতা সময় যা কিনা ছিল অতি নগণ্য। কিন্তু এখন উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে বাঘের সংখ্যা। 2021 সালেই শেষ হয়েছে বাঘ সুমারি। এই মুহূর্তেও বাঘ সুমারি চালানো হচ্ছে, যা শেষ হবে চলতি মাসের শেষে। মানস অভয়ারণ্যের বন্ কর্মীরা বলছেন, বাঘের সংখ্যা বেড়ে যা দাঁড়াবে বলে তাঁরা ভাবছেন, এবার সম্ভবত তার চেয়েও বেশি হবে বাঘের সংখ্যা।


মানস অভয়ারণ্যের ডেপুটি রেঞ্জার বাবুল ব্রম্ভ বলেন, "2010 সালে মানস অভয়ারণ্যে প্রথমবার বাঘ সুমারি করা হয়েছিল। সেই সময় এই অভয়ারণ্যে বাঘের সংখ্যা ছিল মাত্র 10, এর পরের বাঘ সুমারি করা হয়েছিল 2020 সালে। ভাবা গিয়েছিল বাঘের সংখ্যা অন্তত দ্বিগুণ হবে। কিন্তু দেখা গেল বাঘের সংখ্যা বেড়ে হয়েছে 30; এর পর ফের 2021 সালে বাঘ সুমারি করা হয়েছে। দেখা গেল বাঘের সংখ্যা বেড়ে হয়েছে 48; অর্থাৎ এক বছরের মধ্যে 18তি ব্যাঘ্র শাবক পেয়েছে মানস অভয়ারণ্য। 2022 সালে বর্তমানে ফের একবার বাঘ সুমারি করা হচ্ছে। চলতি মাসের শেষেই সুমারি শেষ হবে। আমরা আশা করছি মানস অভয়ারণ্যে বাঘের সংখ্যা 60 পেরিয়ে যাবে।"


বাবুল ব্রম্ভ বলেন, "মানস অভয়ারণ্য ভুটানের আন্তর্জাতিক সীমানা ছুঁয়ে আছে। এই অভয়ারণ্যে বাঘের সংখ্যা বৃদ্ধির পিছনে রয়েছে ভুটানের কৃতিত্বও। 2003 সালে আমি যখন এই অভয়ারণ্যে প্রথমবার কাজে যোগ দিই, তখন এখানকার অবস্থা ছিল অত্যন্ত খারাপ। কিন্তু এর পর থেকে এই অভয়ারণ্য ঘুরে দাঁড়াতে শুরু করে। আগামী 10-12 বছরে মানস অভয়ারণ্য একেবারে স্বমহিমায় ফিরে যাবে বলে আমার বিশ্বাস রয়েছে।"


মানস অভয়ারণ্যে বাঘের পাশাপাশি গন্ডারের সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বন্ কর্তৃপক্ষ। সম্প্রতি 5-6টি নতুন গন্ডার শাবকের জন্মও হয়েছে এখানে। 2005 সালে আসাম সরকার মানস অভয়ারণ্যে গন্ডার নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল। সেইমত 2006 সালে কাজিরাঙ্গা অরণ্য থেকে একটি ও পরে আরও একটি গন্ডারকে এখানে ছাড়া হয়েছিল। বর্তমানে এই অভয়ারণ্যে গন্ডারের সংখ্যাও যথেষ্ট বেড়ে চলেছে।

Monday, January 17, 2022

অবোলাদের ভাষা হয়ে উঠুন তরুন ফরেস্ট অফিসাররা : বন মন্ত্রী

অবোলাদের ভাষা হয়ে উঠুন তরুন ফরেস্ট অফিসাররা : বন মন্ত্রী


পশু বসুন্ধরা (বাংলা), নতুন দিল্লী, ভারত, 18/01/2022 : যাঁরা নতুন ফরেস্ট অফিসার হিসেবে কাজ করতে আসছেন তাঁদেরকে অবোলা পশুদের ধ্বনি হয়ে উঠতে হবে বলে মন্তব্য করলেন দেশের বন ও পরিবেশ মন্ত্রী ভুপেন্দর যাদব।

দেরাদুনের ইন্দিরা গান্ধী ন্যাশানাল ফরেস্ট একাডেমীতে 2020 ব্যাচের ইণ্ডিয়ান ফরেস্ট সার্ভিস (IFS) ট্রেনিদের প্রশিক্ষণ চলছে। সেই হবু অফিসারদের সাথে ভার্চুযালি কথা বলছিলেন দেশের বন ও পরিবেশ মন্ত্রী ভুপেন্দর যাদব। 

তরুন অফিসারদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, "পশুরা কথা বলতে পারে না। তাই তাদের মুখের বক্তব্য দেশ জানতে পারবে এই তরুন অফিসারদের মাধ্যমেই। পশুদের মুখের ভাষা হয়ে উঠুন। পরিবেশকে রক্ষা করুন। জীব বৈচিত্রের সাম্যতা রক্ষা করুন। অরণ্যকে রক্ষা করুন। বন্য পশুদের রক্ষা করুন। এমন কিছু করুন যাতে আপনাদের দেখে বনের আশেপাশে থাকা গ্রামের সাধারন মানুষও অনুপ্রাণিত হয়। এর জন্যে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আপনাদের।"

Sunday, October 3, 2021

গর্তে পড়ে যাওয়া হাতিকে কোনোক্রমে উদ্ধার করল বন দপ্তর

গর্তে পড়ে যাওয়া হাতিকে কোনোক্রমে উদ্ধার করল বন দপ্তর


পশু বসুন্ধরা, 04/10/2021 : রাতভর চেষ্টা করে ওড়িশার ময়ূরভঞ্জ অরণ্যের কাছে গড়তে পড়ে যাওয়া একটি হাতিকে উদ্ধার করল বন দপ্তর।

গত শনিবার রাতে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাংরিপোসি রেঞ্জের কাছে টেম্বাটোলা গ্রামে ঢুকে পড়েছিল বেশ কয়েকটি বুনো হাতির একটি দল। হাতির পাল গ্রামে ঢুকতেই ভয়ে পালাতে শুরু করে গ্রামবাসীরা। হাতির ভয়ে বিনিদ্র রাত্রি যাপন করে গ্রামবাসীরা।


মধ্যরাতের দিকে কিছু গ্রামবাসী হাতি খেদানোর জন্য হাতিদের তাড়া করে। সেই সময় অল্প বয়সী একটি হাতি একটি গর্তে পড়ে যায় এবং ব্যাপক চীৎকার করতে থাকে। সে নিজেও গর্ত থেকে উঠে পড়ার নানান চেষ্টা করতে থাকে কিন্তু ব্যর্থ হয়। 

এরপর খবর যায় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা এসে হাতিটিকে উদ্ধারের কাজে হাত লাগান। দুরে দাঁড়িয়ে থেকে হাতিদের বাকি দলটি সঙ্গীর জন্যে অপেক্ষা করতে থাকে। 

ঘটনাস্থলে নিয়ে আসা হয় জেসিবি মেশিন। জ্বালানো হয় বড় বড় আলো। এরপর রাতভর প্রচেষ্টার পর গর্তে পড়ে যাওয়া হাতিটিকে অক্ষত্দেহে উদ্ধার করেন বনকর্মীরা।

Tuesday, August 31, 2021

অরণ্যে চরম খাদ্য সঙ্কটে বিলুপ্তপ্রায় ম্যাকক বানর

অরণ্যে চরম খাদ্য সঙ্কটে বিলুপ্তপ্রায় ম্যাকক বানর


পশু বসুন্ধরা, 01/09/2021 : ভারতের পশ্চিমঘাট পর্বতে রীতিমত অনাহারে দিন কাটাচ্ছে বিলুপ্তপ্রায় ম্যাকক (সিংহের মত লেজযুক্ত) বানরের দল। একটু খাবারের জন্যে তাদের নির্ভর করতে হচ্ছে পর্যটকদের জন্যে।

কর্নাটকের শিবমগ্গা অঞ্চলে রেন ফরেস্টে বসবাস করে ম্যাকক প্রজাতির বানর (Lion tailed macaque)।  এরা স্থানীয় গাছের ছায়ায় থাকতে ভালবাসে। কিন্তু দিনকেদিন অরণ্যের পরিধি এবং স্থানীয় গাছের সংখ্যা কমে যাওয়ায় এই প্রজাতির বানর চরম বিপদে পড়েছে। অরণ্যের মধ্যে তারা একেবারেই খাবার পাচ্ছে না। তাই অরণ্যের মধ্যে দিয়ে যাওয়া রাস্তাগুলিতে তাদেরকে ভীড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই এলাকায় রাস্তায় বেশ কিছু হেয়ার পিন বেন্ড রয়েছে। সেখানে গাড়িগুলির গতিবেগ কমে যায়। পর্যটকেরা কিছু খাবার ছুঁড়ে দিলে সেই খাবার খেয়েই পেট ভরাতে হয় ঐ বানরদের। 


শিবমগ্গার অরণ্যে পশুদের এমন করুন অবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পরিবেশবীদরা। এই প্রজাতির বানর এমনিতেই বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছে। অরণ্যের পরিধি ছোট হতে শুরু করায় খাদ্যের ব্যাপক অভাব দেখা দিয়েছে। যে স্থানীয় গাছের ছাওয়ায় এই প্রজাতির বানর  বসবাস করতে ভালবাসে, সেই ধরনের গাছ ব্যাপক হারে কেটে নেওয়া হয়েছে। পরিবার্তে সরকার বাবলা ও অন্যান্য গাছ সেখানে লাগিয়েছে। 

তাছাড়া এই প্রজাতির বানর খুব বেশি হিংস্র নয়, বরং একটু লাজুক প্রকৃতির। তবে বর্তমানে এরা চরম বিপদে দিন কাটাচ্ছে। পেট ভরানোর জন্যে পর্যটকদের ছুঁড়ে দেওয়া চিপসএর প্যাকেটের ওপর নির্ভর করতে হচ্ছে। তার ওপর রাজ্য সরকার ঐ এলাকায় পর্যটকদের গাড়ি না থামানোর নির্দেশ দিয়েছে। কিন্তু বানরদের জন্যে পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে পারে নি। তাই চরম খাদ্য সঙ্কটে ভুগছে ম্যাকক বানররা।

Tuesday, August 17, 2021

বাড়িতে পোষ্য নিয়ে এলে দায় দায়িত্ব বুঝে নিন

বাড়িতে পোষ্য নিয়ে এলে দায় দায়িত্ব বুঝে নিন


পশু বসুন্ধরা, 18/08/2021 : বাড়িতে পোষ্য আনতে পারলে সকলেরই ভাল লাগে। পরিবারে পোষ্যের উপস্থিতি মন ভাল রাখে। কিন্তু পোষ্যকে শুধু পরিবারের মাঝে আনলেই চলবে না। নিতে হবে যথাযথ দায় দায়িত্ব। তাকে প্রথম দিন থেকেই পরিবারের অন্যতম সদস্য হিসেবে প্রাধান্য দিতে হবে। তবেই পোষ্যটির উপস্থিতি উপভোগ্য হয়ে উঠবে।

কি কি ধরনের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে ?

প্রথমত, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় তাকে দিতে হবে।আজকের দিনে মানুষ অনেক বেশি কর্মব্যস্ত। অনেকেই মোবাইল ফোনে দিনের অনেকটা সময় কাটান। আপনার পোষ্য কিন্তু আপনার সঙ্গ চাইবেই। কারন সে আপনাকে নি:স্বার্থ ভালবাসে। তাই উচিত হবে দিনের কোনো একতা সময় আপনার পোষ্যকে দেওয়া। তার সাথে সময় কাটানো, তার সাথে খেলা করা। বাড়ির কোনো একটি বিশেষ প্রান্তে তাকে নিয়ে চলে যেতে পারেন।

দ্বিতীয়ত, আপনাকে নজর দিতে হবে যাতে ছোট থেকেই আপনার পোষ্য ভালোভাবে বেড়ে উঠতে পারে। তার জন্য যেমন সুষম খাদ্যের ডায়েট দরকার, তেমন দরকার তার ব্যায়াম। দৌড় ঝাঁপ, লাফালাফি ইত্যাদির মাধ্যমেই তার ব্যায়াম করা হয়ে যায়। আপনাকে লক্ষ্য রাখতে হবে তার ব্যায়াম প্রতিদিন হচ্ছে কিনা। এর পাশাপাশি তার সুষম খাদ্য বা ডায়েটের দিকেও নজর রাখতে হবে। এই বিষয়টা সম্পর্কে একজন পশু চিকিত্সকের থেকে পরামর্শ গ্রহণ করাই উচিত হবে। পোষ্যের নিয়মিত ভ্যাকসিন এবং অন্যান্য ওষুধপত্র দিতে হবে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ।


তৃতীয়ত, আপনার পোষ্য আপনাকে 100% বিশ্বাস করে যে আপনি তার পুরো নিরাপত্তার ব্যাবস্থা করেছেন। আপনার পোষ্যকে নিরাপদ জায়গায় রাখুন, যাতে সে নিরাপদ থাকে। তার ধারে কাছে এমন কিছু জিনিস রাখবেন না, যা থেকে তার ক্ষতি হতে পারে। এমন কিছু বিষাক্ত দ্রব্যও রাখবেন না যা সে খেয়ে ফেলতে পারে।

চতুর্থত, আপনার পোষ্যকে এমন শাসন করবেন না যা তার মনোবল নষ্ট করে দিতে পারে। আপনার পোষ্যকে এমনভাবে বকাবকি করতে পারেন, যাতে সে তার দশ বা ভুল বুঝতে পারে। অযথা তাকে প্রহার করবেন না বা কঠোর শাস্তি দেবেন না। আপনার পোষ্য আপনার সঙ্গ চায়, তাই তাকে একা একা বারান্দা বা ছাদে বেঁধে রেখে দেবেন না বেশিক্ষনের জন্যে।

পঞ্চমত:, সাধারণত কুকুরদের ক্ষেত্রে 3 থেকে 5 মাসের মধ্যেই ট্রেনিং দেওয়া হয়। আপনার পোষ্যকে অবশ্যই ট্রেনিং দেবেন। তাতে সারাজীবন তার সঙ্গ অনেক বেশি এবং ভালোভাবে উপভোগ করতে পারবেন। শুধু তাই নয় বেড়াতে বেরিয়ে তাকে অন্যান্য প্রজাতির কুকুরদের সাথে মিশ্টে দিয়ে সোশ্যাল করে তোলা উচিত হবে।


যখন আপনি আপনার পোষ্যকে নিয়ে বেড়াতে যাবেন, তখন সঙ্গে একটি প্লাস্টিকের প্যাকেট, ট্রে বা পুরোন খবরের কাগজ রাখতে পারলে ভাল হয়। বাইরে বের হলে আপনার পোষ্য মলত্যাগ করবেই। সেই মল প্যাকেটের মধ্যে তুলে ফেলে ডাস্ট বিনে ফেলে দিলে পরিবেশও পরিস্কার থাকবে।

পরিশেষে বলা যায়, আপনার পোষ্য সবথেকে বেশি যে জিনিসটা আপনার থেকে চায়, সেটা হল ভালবাসা। সে আপনাকে নিখাদ ভালবাসা দেয়, পরিবর্তে সেই রকম নিখাদ ভালবাসাই প্রত্যাশা করে। যখন সে কোনো নির্দেশ নির্ভুলভাবে পালন করবে হালকাভাবে তার পিঠ চাবরে উইশ করে দিন। মাঝে মাঝে তার মাথায়, ঘাড়ে এবং পেটের নিচে হাত বুলিয়ে আদর করে দিন। কুকুররা কানে আদর খেতে সবচেয়ে বেশি ভালবাসে।

Saturday, August 7, 2021

পথ পশুদের উত্যক্ত করা বন্ধ হোক : AWBI

পথ পশুদের উত্যক্ত করা বন্ধ হোক : AWBI


পশু বসুন্ধরা, 07/08/2021 : আমাদের দেধে পথ সারমেয় সহ অন্যান্য পশুদের ওপর নিষ্ঠুরতা বন্ধ করতে ফের একবার সাধারন মানুষকে সচেষ্ট হওয়ার আহ্বান জানাল Animal Welfare Board Of India. এই ব্যাপারে বিভিন্ন রাজ্যগুলির কি কি করণীয় আছে, সেই বিষয়েও এক গুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছে এই সংস্থা।

আমাদের দেশে পথে বসবাসকারী কুকুর, বেড়াল এমনকি বাঁদরের ওপরেও যখন তখন অত্যাচার চালায় এক শ্রেণীর মানুষ। পশু প্রেমীরা এই পশুদের খাবার দিতে গেলেও আক্রান্ত হতে থাকেন। এই অত্যাচার বন্ধ করতে কিছুদিন আগেই দেশের সর্বোচ্য আদালত তাদের রায়ে জানিয়েছে পথে বসবাসকারী সব পশুদের খাওয়ার অধিকার আছে। জে কেউ তাদের খাবার দিতে পারে। তবে দেখতে হবে সেই খাবার দিতে গিয়ে সমাজের কেউ যেন সমস্যায় না পড়েন বা কোনো জায়গা যেন নোংরা করা না হয়।

পথ কুকুরদের ওপর অত্যাচার ও নিষ্ঠুরতা বন্ধ করতে Animal Welfare Board Of India আজ একটি নির্দেশিকা জারি করে রাজ্যগুলিকে পাঠিয়ে দিয়েছে। এই নির্দেশিকায় অনেক বেশি করে সচেতনতা শিবির আয়োজন করার কথা বলা হয়েছে। এবং সচেতনতা শুরু করতে হবে তৃণমূল স্তর থেকেই, এমনটা বলা হয়েছে। এ জন্য রাজ্য সরকারের ভারপ্রাপ্ত আধিকারিকদের বিশেষ ট্রেনিং দেওয়ার ব্যাবস্থাও করা হবে বলে জানা গিয়েছে।

Monday, August 2, 2021

অন্ধ্রে 300 পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ

অন্ধ্রে 300 পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ


পশু বসুন্ধরা, 02/08/2021 : পশুদের ওপর নির্মম অত্যাচারের আরও একটি নিদর্শন সামনে এল। একটি পশুপ্রেমী সংগঠন অভিযোগ জানিয়েছে, অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় অন্তত 300 টি পথ কুকুরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে এবং তাদের মৃতদেহগুলিকে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছে।

আমাদের দেশে বিভিন্ন শহরে এবং গ্রামাঞ্চলে থাকা রাস্তার কুকুরদের প্রায়ই নির্মম অত্যাচারের সম্মুখীন হতে হয়। এক শ্রেণীর বিকৃত মানসিকতার মানুষ পথ কুকুরদের ওপর নিষ্ঠুর অত্যাচার চালায়। কখনো ঢিল ছোঁড়া হয়, কখনো ফুটন্ত জল, আবার কখনো এসিড ঢেলে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই অসহায়ভাবে মৃত্যুর কোলে ঢলে পরে এই প্রাণীগুলো । সারা বছরই এই ধরনের ঘটনার প্রতিবাদ করে থাকে পশুপ্রেমী সংগঠনগুলি।

গতকাল একটি পশুপ্রেমী সংগঠন অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার ধর্মাজিগুদেম থানায় অভিযোগ জানিয়ে বলেছে, তাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে যে গত মাসের 24 তারিখে লিঙ্গাপালেম গ্রামে 300টি পথ কুকুরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছিল, তারপর তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। যারা এই নৃশংস কাণ্ডের সাথে যুক্ত আছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানিয়েছে ঐ পশু প্রেমী সংগঠনটি ।

Tuesday, July 13, 2021

লক ডাউনে পশুদের খাওয়াতে রাজ্যগুলির দ্বারস্থ AWBI

লক ডাউনে পশুদের খাওয়াতে রাজ্যগুলির দ্বারস্থ AWBI


পশু বসুন্ধরা, 13/07/2021 : করোনা আবহে দেশ জুড়ে লক ডাউন বা শাট ডাউন শুধুমাত্র মানুষের ক্ষতি করে নি। ক্ষতি করেছে পশুদেরও। পশু পাখীরা এই সময়কালে ঠিকমত খেতেই পায় নি। যার ফলে তাদের স্বাভাবিক  আচার ব্যবহারেও কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। 

লক ডাউনের সময় দেশের রেস্টুরেন্টগুলো ছিল বন্ধ। বাজারগুলো ছিল সীমিত সময়ের জন্যে খোলা। এর ফলে রাস্তায় থাকা কুকুর, বেড়ালরা ঠিক মত খাবার পায় নি। খেতে পায় নি পাখীরাও। দেশের বেশ কিছু শহরে বসবাস করে বাঁদর, হনুমান ও অন্যান্য প্রাণীরা। তারাও পায় নি পর্যাপ্ত খাবার। 

যদিও দেশের বেশ কিছু পশুপ্রেমী মানুষ ও সংগঠন লক ডাউনের বিধি নিষেধ এড়িয়ে প্রতিবেশি এলাকায় পথ পশুদের খাবার ও পথ্য দিতে সমর্থ হয়েছে। যার ফলে রাস্তায় থাকা এই পশুদের প্রাণ বেঁচে গিয়েছে। তবে প্রাণ বাঁচাতে পারে নি অনেকেই।

দেশের Animal welfare board কেন্দ্র সহ সব রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির কাছে পর্যাপ্ত তহবিল পাওয়ার জন্যে আবেদন জানিয়েছে, যাতে লক ডাউন চললেও দেশের সর ও গ্রামাঞ্চলে বসবাসকারী পশু ও পাখীরা খাবার খেতে পারে। একই দাবী করেছে PETA (People For Ethical Treatments For Animal). 

Thursday, May 27, 2021

নিজের পোষা কুকুরকে নির্যাতন, গ্রেপ্তার দিল্লীর ইউ টিউবার

 

নিজের পোষা কুকুরকে নির্যাতন, গ্রেপ্তার দিল্লীর ইউ টিউবার

পশু বসুন্ধরা, নতুন দিল্লী, ভারত, ২৭/০৫/২০২১ : পশু নির্যাতনের অভিযোগে আজ দিল্লীর এক ইউ টিউবারকে গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশ। ওই ইউ টিউবার নিজের পোষা কুকুরটিকে খেলাচ্ছলে নির্যাতন করছিলেন।

দিল্লীর ওই ইউ টিউবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় ওই ইউ টিউবার হিলিয়াম ভরা বেশ কয়েকটি বেলুনের সঙ্গে নিজের পোষা কুকুরকে বেঁধে আকাশে উড়িয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পরেই বেলুন সহ ওই কুকুর ছানা নিচে নেমে আসছে, ফের তাকে আকাশের দিকে উড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এই ঘটনায় কুকুর শাবকটি ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে। আর ওই ইউ টিউবার ক্যামেরার সামনেই তার আমোদ পাওয়া আরও বেশি করে প্রকাশ করছেন। এই ভিডিওটি ওই ইউ টিউবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।

এই ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। ওই ভিডিও দেখে গর্জে ওঠেন নেটিজেনরা। প্রতিবাদে মুখের হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ায় থাকা পশু প্রেমীরাও। সকলেই ওই ইউ টিউবারকে গ্রেপ্তার করার দাবী জানাতে থাকেন। শেষমেশ বিষয়টি পুলিশের নজরেও আসে। আর এর পরেই দিল্লী পুলিশ মালব্যনগর থানা এলাকা থেকে গৌরব শর্মা নামে ওই ইউ টিউবারকে ১৮৮ ধারায় গ্রেপ্তার করেছে। 

দিল্লী পুলিশ জানিয়েছে, গৌরব নামে ওই ইউ টিউবার দিল্লীর মালব্য নগর থানার অন্তর্গত পঞ্চশীল বিহার এলাকার বাসিন্দা। গৌরব জানিয়েছে, সে একজন ইউ টিউবার এবং সে ইউ টিউবে নিজের চ্যানেলে চমক দেওয়ার জন্যেই এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে। ভিডিওটি শ্যুট করা হয়েছিল চলতি মাসের ২১ তারিখে। পুলিশ আরও তদন্ত করার জন্যে গৌরব শর্মাকে নিজেদের হেফাজতে নিয়েছে। 

Sunday, May 9, 2021

লক ডাউনে পথ পশুদের খাওয়াবে ওড়িশা সরকার

 

লক ডাউনে পথ পশুদের খাওয়াবে ওড়িশা সরকার

পশু বসুন্ধরা, ভুবনেশ্বর, ওড়িশা, ০৯/০৫/২০২১ : কোথাও লক ডাউন হলে সবচেয়ে বিপদে পড়ে যায় রাস্তায় থাকা পশুরা। সেই সময় তাদের মুখে খাবার তুলে দিতে একমাত্র পশুপ্রেমীরাই উদ্যোগ নিয়ে থাকে। কিন্তু ওড়িশায় এবার অন্য চিত্র দেখা গেল' লক ডাউনের সময় পথের পশুরা যাতে খাওয়া দাওয়া করে ভালভাবে বেঁচে থাকতে পারে, তার জন্যে উদ্যোগ নিল ওড়িশা সরকার নিজেই।

লক ডাউনের সময় পথে থাকা পশুরা যাতে খাওয়া দাওয়া করতে পারে তার জন্যে ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছে  ওড়িশার নবীন পট্টনায়েক সরকার। এই উদ্দেশ্যে রাজ্যের ৫টি  কর্পোরেশন এলাকা, ৪৮টি মিউনিসিপাল এলাকা  এবং ৬১টি বিশেষ এলাকা বেছে নিয়েছে ওড়িশা সরকার। এই এলাকাগুলিতে লক ডাউনের সময় নিয়মিত খাবার দেওয়া হবে পথ পশুদের। লক ডাউনের সময় আর তাদের অভুক্ত থাকতে হবে না।

নবীন পট্টনায়েকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। লক ডাউনের সময় পথ পশুদের খাওয়ানোর জন্যে ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছে ওড়িশা সরকার। ওড়িশা সরকার জানিয়েছে, এই টাকা আসবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। করোনার প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রেও ওড়িশা সরকার এগিয়ে রয়েছে কয়েক ধাপ। যেখানে অনেক রাজ্যে ঠিকমত প্রতিষেধক দেওয়াই সম্ভব হচ্ছে না, সেখানে ওড়িশায় ১৮ বছর থেকে হুরু করে ৪৪ বছর পর্যন্ত মানুষদের প্রতিষেধক দেওয়ার কাজ চলছে সফলভাবে। শুধু তাই নয়, অক্সিজেনের কোনোরকম অভাব সেভাবে চিন্তায় ফেলেনি ওড়িশা সরকারকে, উল্টে ওড়িশা বেশ কয়েকটি রাজ্যকে অক্সিজেন পাঠিয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।