Tuesday, August 17, 2021

দাবানলে নিহত 60 হাজার কোয়ালা

দাবানলে নিহত 60 হাজার কোয়ালা


পশু বসুন্ধরা, 18/08/2021 : অষ্ট্রেলিয়ার ঝোপ জঙ্গল দাবানলের কবলে পড়ে অন্তত 60 হাজার কোয়ালার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডাবলু ডাবলু এফ। 

অষ্ট্রেলিয়ায় শুকনো ঝোপ জঙ্গলে আগুন লেগে ধিকি ধিকি দাবানল ছড়িয়েছে বহুদূর পর্যন্ত। অন্ততপক্ষে অষ্ট্রেলিয়ার প্রায় আড়াই কোটি হেক্টর জমির জঙ্গল নষ্ট হয়ে গিয়েছে। মাইলের পর মাইল জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এত বড় বিপর্যয়কে অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ব্ল্যাক সামার নামে ভূষিত করেছেন। 


এই দাবানলে বিভিন্ন প্রজাতির অসংখ্য প্রাণীর মৃত্যু হয়েছে। 33 জন মানুষের মৃত্যু হয়েছে। অন্ততপক্ষে 60 হাজার কোয়ালার মৃত্যু হয়েছে। বহু কোয়ালা উদ্ভ্রান্তের মত বিভিন্ন শহরের পথে পথে ঘুরে বেড়াচ্ছে। দীর্ঘদিন ধরেই অষ্ট্রেলিয়ায় কোয়ালাদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছিল। দেশে বন কেটে চাষের জমি বৃদ্ধি পাচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে। শহর গড়ে উঠছে। যার ফলে এমনিতেই কমে আসছিল নিরীহ কোয়ালাদের সংখ্যা। তার মধ্যেই ব্ল্যাক সামার সংখ্যায় অনেকটাই কমিয়ে দিল তাদের। এরপর অতি বিরল তালিকায় না চলে যায় কোয়ালা ।

Saturday, August 7, 2021

পথ পশুদের উত্যক্ত করা বন্ধ হোক : AWBI

পথ পশুদের উত্যক্ত করা বন্ধ হোক : AWBI


পশু বসুন্ধরা, 07/08/2021 : আমাদের দেধে পথ সারমেয় সহ অন্যান্য পশুদের ওপর নিষ্ঠুরতা বন্ধ করতে ফের একবার সাধারন মানুষকে সচেষ্ট হওয়ার আহ্বান জানাল Animal Welfare Board Of India. এই ব্যাপারে বিভিন্ন রাজ্যগুলির কি কি করণীয় আছে, সেই বিষয়েও এক গুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছে এই সংস্থা।

আমাদের দেশে পথে বসবাসকারী কুকুর, বেড়াল এমনকি বাঁদরের ওপরেও যখন তখন অত্যাচার চালায় এক শ্রেণীর মানুষ। পশু প্রেমীরা এই পশুদের খাবার দিতে গেলেও আক্রান্ত হতে থাকেন। এই অত্যাচার বন্ধ করতে কিছুদিন আগেই দেশের সর্বোচ্য আদালত তাদের রায়ে জানিয়েছে পথে বসবাসকারী সব পশুদের খাওয়ার অধিকার আছে। জে কেউ তাদের খাবার দিতে পারে। তবে দেখতে হবে সেই খাবার দিতে গিয়ে সমাজের কেউ যেন সমস্যায় না পড়েন বা কোনো জায়গা যেন নোংরা করা না হয়।

পথ কুকুরদের ওপর অত্যাচার ও নিষ্ঠুরতা বন্ধ করতে Animal Welfare Board Of India আজ একটি নির্দেশিকা জারি করে রাজ্যগুলিকে পাঠিয়ে দিয়েছে। এই নির্দেশিকায় অনেক বেশি করে সচেতনতা শিবির আয়োজন করার কথা বলা হয়েছে। এবং সচেতনতা শুরু করতে হবে তৃণমূল স্তর থেকেই, এমনটা বলা হয়েছে। এ জন্য রাজ্য সরকারের ভারপ্রাপ্ত আধিকারিকদের বিশেষ ট্রেনিং দেওয়ার ব্যাবস্থাও করা হবে বলে জানা গিয়েছে।

Monday, August 2, 2021

অন্ধ্রে 300 পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ

অন্ধ্রে 300 পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ


পশু বসুন্ধরা, 02/08/2021 : পশুদের ওপর নির্মম অত্যাচারের আরও একটি নিদর্শন সামনে এল। একটি পশুপ্রেমী সংগঠন অভিযোগ জানিয়েছে, অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় অন্তত 300 টি পথ কুকুরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে এবং তাদের মৃতদেহগুলিকে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছে।

আমাদের দেশে বিভিন্ন শহরে এবং গ্রামাঞ্চলে থাকা রাস্তার কুকুরদের প্রায়ই নির্মম অত্যাচারের সম্মুখীন হতে হয়। এক শ্রেণীর বিকৃত মানসিকতার মানুষ পথ কুকুরদের ওপর নিষ্ঠুর অত্যাচার চালায়। কখনো ঢিল ছোঁড়া হয়, কখনো ফুটন্ত জল, আবার কখনো এসিড ঢেলে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই অসহায়ভাবে মৃত্যুর কোলে ঢলে পরে এই প্রাণীগুলো । সারা বছরই এই ধরনের ঘটনার প্রতিবাদ করে থাকে পশুপ্রেমী সংগঠনগুলি।

গতকাল একটি পশুপ্রেমী সংগঠন অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার ধর্মাজিগুদেম থানায় অভিযোগ জানিয়ে বলেছে, তাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে যে গত মাসের 24 তারিখে লিঙ্গাপালেম গ্রামে 300টি পথ কুকুরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হয়েছিল, তারপর তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। যারা এই নৃশংস কাণ্ডের সাথে যুক্ত আছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানিয়েছে ঐ পশু প্রেমী সংগঠনটি ।

Tuesday, July 13, 2021

লক ডাউনে পশুদের খাওয়াতে রাজ্যগুলির দ্বারস্থ AWBI

লক ডাউনে পশুদের খাওয়াতে রাজ্যগুলির দ্বারস্থ AWBI


পশু বসুন্ধরা, 13/07/2021 : করোনা আবহে দেশ জুড়ে লক ডাউন বা শাট ডাউন শুধুমাত্র মানুষের ক্ষতি করে নি। ক্ষতি করেছে পশুদেরও। পশু পাখীরা এই সময়কালে ঠিকমত খেতেই পায় নি। যার ফলে তাদের স্বাভাবিক  আচার ব্যবহারেও কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। 

লক ডাউনের সময় দেশের রেস্টুরেন্টগুলো ছিল বন্ধ। বাজারগুলো ছিল সীমিত সময়ের জন্যে খোলা। এর ফলে রাস্তায় থাকা কুকুর, বেড়ালরা ঠিক মত খাবার পায় নি। খেতে পায় নি পাখীরাও। দেশের বেশ কিছু শহরে বসবাস করে বাঁদর, হনুমান ও অন্যান্য প্রাণীরা। তারাও পায় নি পর্যাপ্ত খাবার। 

যদিও দেশের বেশ কিছু পশুপ্রেমী মানুষ ও সংগঠন লক ডাউনের বিধি নিষেধ এড়িয়ে প্রতিবেশি এলাকায় পথ পশুদের খাবার ও পথ্য দিতে সমর্থ হয়েছে। যার ফলে রাস্তায় থাকা এই পশুদের প্রাণ বেঁচে গিয়েছে। তবে প্রাণ বাঁচাতে পারে নি অনেকেই।

দেশের Animal welfare board কেন্দ্র সহ সব রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির কাছে পর্যাপ্ত তহবিল পাওয়ার জন্যে আবেদন জানিয়েছে, যাতে লক ডাউন চললেও দেশের সর ও গ্রামাঞ্চলে বসবাসকারী পশু ও পাখীরা খাবার খেতে পারে। একই দাবী করেছে PETA (People For Ethical Treatments For Animal). 

Thursday, May 27, 2021

নিজের পোষা কুকুরকে নির্যাতন, গ্রেপ্তার দিল্লীর ইউ টিউবার

 

নিজের পোষা কুকুরকে নির্যাতন, গ্রেপ্তার দিল্লীর ইউ টিউবার

পশু বসুন্ধরা, নতুন দিল্লী, ভারত, ২৭/০৫/২০২১ : পশু নির্যাতনের অভিযোগে আজ দিল্লীর এক ইউ টিউবারকে গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশ। ওই ইউ টিউবার নিজের পোষা কুকুরটিকে খেলাচ্ছলে নির্যাতন করছিলেন।

দিল্লীর ওই ইউ টিউবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় ওই ইউ টিউবার হিলিয়াম ভরা বেশ কয়েকটি বেলুনের সঙ্গে নিজের পোষা কুকুরকে বেঁধে আকাশে উড়িয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পরেই বেলুন সহ ওই কুকুর ছানা নিচে নেমে আসছে, ফের তাকে আকাশের দিকে উড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এই ঘটনায় কুকুর শাবকটি ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে। আর ওই ইউ টিউবার ক্যামেরার সামনেই তার আমোদ পাওয়া আরও বেশি করে প্রকাশ করছেন। এই ভিডিওটি ওই ইউ টিউবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।

এই ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। ওই ভিডিও দেখে গর্জে ওঠেন নেটিজেনরা। প্রতিবাদে মুখের হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ায় থাকা পশু প্রেমীরাও। সকলেই ওই ইউ টিউবারকে গ্রেপ্তার করার দাবী জানাতে থাকেন। শেষমেশ বিষয়টি পুলিশের নজরেও আসে। আর এর পরেই দিল্লী পুলিশ মালব্যনগর থানা এলাকা থেকে গৌরব শর্মা নামে ওই ইউ টিউবারকে ১৮৮ ধারায় গ্রেপ্তার করেছে। 

দিল্লী পুলিশ জানিয়েছে, গৌরব নামে ওই ইউ টিউবার দিল্লীর মালব্য নগর থানার অন্তর্গত পঞ্চশীল বিহার এলাকার বাসিন্দা। গৌরব জানিয়েছে, সে একজন ইউ টিউবার এবং সে ইউ টিউবে নিজের চ্যানেলে চমক দেওয়ার জন্যেই এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে। ভিডিওটি শ্যুট করা হয়েছিল চলতি মাসের ২১ তারিখে। পুলিশ আরও তদন্ত করার জন্যে গৌরব শর্মাকে নিজেদের হেফাজতে নিয়েছে। 

Sunday, May 9, 2021

লক ডাউনে পথ পশুদের খাওয়াবে ওড়িশা সরকার

 

লক ডাউনে পথ পশুদের খাওয়াবে ওড়িশা সরকার

পশু বসুন্ধরা, ভুবনেশ্বর, ওড়িশা, ০৯/০৫/২০২১ : কোথাও লক ডাউন হলে সবচেয়ে বিপদে পড়ে যায় রাস্তায় থাকা পশুরা। সেই সময় তাদের মুখে খাবার তুলে দিতে একমাত্র পশুপ্রেমীরাই উদ্যোগ নিয়ে থাকে। কিন্তু ওড়িশায় এবার অন্য চিত্র দেখা গেল' লক ডাউনের সময় পথের পশুরা যাতে খাওয়া দাওয়া করে ভালভাবে বেঁচে থাকতে পারে, তার জন্যে উদ্যোগ নিল ওড়িশা সরকার নিজেই।

লক ডাউনের সময় পথে থাকা পশুরা যাতে খাওয়া দাওয়া করতে পারে তার জন্যে ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছে  ওড়িশার নবীন পট্টনায়েক সরকার। এই উদ্দেশ্যে রাজ্যের ৫টি  কর্পোরেশন এলাকা, ৪৮টি মিউনিসিপাল এলাকা  এবং ৬১টি বিশেষ এলাকা বেছে নিয়েছে ওড়িশা সরকার। এই এলাকাগুলিতে লক ডাউনের সময় নিয়মিত খাবার দেওয়া হবে পথ পশুদের। লক ডাউনের সময় আর তাদের অভুক্ত থাকতে হবে না।

নবীন পট্টনায়েকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। লক ডাউনের সময় পথ পশুদের খাওয়ানোর জন্যে ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছে ওড়িশা সরকার। ওড়িশা সরকার জানিয়েছে, এই টাকা আসবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। করোনার প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রেও ওড়িশা সরকার এগিয়ে রয়েছে কয়েক ধাপ। যেখানে অনেক রাজ্যে ঠিকমত প্রতিষেধক দেওয়াই সম্ভব হচ্ছে না, সেখানে ওড়িশায় ১৮ বছর থেকে হুরু করে ৪৪ বছর পর্যন্ত মানুষদের প্রতিষেধক দেওয়ার কাজ চলছে সফলভাবে। শুধু তাই নয়, অক্সিজেনের কোনোরকম অভাব সেভাবে চিন্তায় ফেলেনি ওড়িশা সরকারকে, উল্টে ওড়িশা বেশ কয়েকটি রাজ্যকে অক্সিজেন পাঠিয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

Saturday, May 8, 2021

এটাওয়া সাফারি পার্কের সিংহীদের করোনা ধরা পড়ল

এটাওয়া  সাফারি পার্কের সিংহীদের করোনা ধরা পড়ল


পশু বসুন্ধরা, এটাওয়া , উত্তর প্রদেশ, ০৭/০৫/২০২১ : এতদিন মানুষের সংক্রমণের খবর পাওয়া গেলেও এবার সিংহদের মধ্যেও কোভিড ১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার  খবর পাওয়া গেল।

উত্তর প্রদেশের এটাওয়া  সাফারি পার্কের ডিরেক্টর একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, উত্তর প্রদেশের এটাওয়া  সাফারি পার্কে থাকা দুটি সিংহীর দেহে করোনা বা কোভিড ১৯ ভাইরাস পাওয়া গিয়েছে। এই দুই সিংহীর চিকিৎসা শুরু করেছেন বিশেষজ্ঞ পশু চিকিৎসকেরা। যদিও গতকাল সন্ধ্যে সাতটা পর্যন্ত ওই দুই সিংহীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে।

ওই বিবৃতি সূত্রে জানা গিয়েছে, এটাওয়া  সাফারি পার্কে থাকা জেনিফার নামে এক ৯ বছর বয়সী সিংহী এবং গৌরী নামে একটি ৪ বছরের সিংহীর শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। এদের দুজনের শরীরেই ১০৪ এবং ১০৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, দুজনেই জ্বরে ভুগছে। এদের জ্বরে ভোগার বিষয়টি সামনে এসেছিল গতমাসের ৩০ তারিখে। এরপর গত ৩ ও ৫ তারিখে এদের নমুনা সংগ্রহঃ করে পাঠানো হয়েছিল বেরিলির ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটে (IVRI). এর প্রায়ই জানা যায় সিংহী দুটি করোনা রোগে সংক্ৰমিত হয়েছে।

দুটি সিংহীকেই আইসোলেশন নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা শুরু করা হয়েছে। কিন্তু কিভাবে এই সিংহী দুটি সংক্ৰমিত হল সেটাই ভাবাচ্ছে সাফারি পার্কের দায়িত্বে থাকা আধিকারিকদের। চলতি সপ্তাহের প্রথম দিকে হায়দ্রাবাদের ৮টি সিংহের নমুনা সংগ্ৰহ করে দেখা গিয়েছে তাদের দেহে সার্স কোভ ২ ভাইরাসের সংক্ৰমন রয়েছে। সেই খবরটিও আমরা প্রকাশ করেছিলাম।