Thursday, May 27, 2021

নিজের পোষা কুকুরকে নির্যাতন, গ্রেপ্তার দিল্লীর ইউ টিউবার

 

নিজের পোষা কুকুরকে নির্যাতন, গ্রেপ্তার দিল্লীর ইউ টিউবার

পশু বসুন্ধরা, নতুন দিল্লী, ভারত, ২৭/০৫/২০২১ : পশু নির্যাতনের অভিযোগে আজ দিল্লীর এক ইউ টিউবারকে গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশ। ওই ইউ টিউবার নিজের পোষা কুকুরটিকে খেলাচ্ছলে নির্যাতন করছিলেন।

দিল্লীর ওই ইউ টিউবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় ওই ইউ টিউবার হিলিয়াম ভরা বেশ কয়েকটি বেলুনের সঙ্গে নিজের পোষা কুকুরকে বেঁধে আকাশে উড়িয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পরেই বেলুন সহ ওই কুকুর ছানা নিচে নেমে আসছে, ফের তাকে আকাশের দিকে উড়িয়ে দেওয়া হচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এই ঘটনায় কুকুর শাবকটি ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে। আর ওই ইউ টিউবার ক্যামেরার সামনেই তার আমোদ পাওয়া আরও বেশি করে প্রকাশ করছেন। এই ভিডিওটি ওই ইউ টিউবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।

এই ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। ওই ভিডিও দেখে গর্জে ওঠেন নেটিজেনরা। প্রতিবাদে মুখের হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ায় থাকা পশু প্রেমীরাও। সকলেই ওই ইউ টিউবারকে গ্রেপ্তার করার দাবী জানাতে থাকেন। শেষমেশ বিষয়টি পুলিশের নজরেও আসে। আর এর পরেই দিল্লী পুলিশ মালব্যনগর থানা এলাকা থেকে গৌরব শর্মা নামে ওই ইউ টিউবারকে ১৮৮ ধারায় গ্রেপ্তার করেছে। 

দিল্লী পুলিশ জানিয়েছে, গৌরব নামে ওই ইউ টিউবার দিল্লীর মালব্য নগর থানার অন্তর্গত পঞ্চশীল বিহার এলাকার বাসিন্দা। গৌরব জানিয়েছে, সে একজন ইউ টিউবার এবং সে ইউ টিউবে নিজের চ্যানেলে চমক দেওয়ার জন্যেই এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে। ভিডিওটি শ্যুট করা হয়েছিল চলতি মাসের ২১ তারিখে। পুলিশ আরও তদন্ত করার জন্যে গৌরব শর্মাকে নিজেদের হেফাজতে নিয়েছে। 

Sunday, May 9, 2021

লক ডাউনে পথ পশুদের খাওয়াবে ওড়িশা সরকার

 

লক ডাউনে পথ পশুদের খাওয়াবে ওড়িশা সরকার

পশু বসুন্ধরা, ভুবনেশ্বর, ওড়িশা, ০৯/০৫/২০২১ : কোথাও লক ডাউন হলে সবচেয়ে বিপদে পড়ে যায় রাস্তায় থাকা পশুরা। সেই সময় তাদের মুখে খাবার তুলে দিতে একমাত্র পশুপ্রেমীরাই উদ্যোগ নিয়ে থাকে। কিন্তু ওড়িশায় এবার অন্য চিত্র দেখা গেল' লক ডাউনের সময় পথের পশুরা যাতে খাওয়া দাওয়া করে ভালভাবে বেঁচে থাকতে পারে, তার জন্যে উদ্যোগ নিল ওড়িশা সরকার নিজেই।

লক ডাউনের সময় পথে থাকা পশুরা যাতে খাওয়া দাওয়া করতে পারে তার জন্যে ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছে  ওড়িশার নবীন পট্টনায়েক সরকার। এই উদ্দেশ্যে রাজ্যের ৫টি  কর্পোরেশন এলাকা, ৪৮টি মিউনিসিপাল এলাকা  এবং ৬১টি বিশেষ এলাকা বেছে নিয়েছে ওড়িশা সরকার। এই এলাকাগুলিতে লক ডাউনের সময় নিয়মিত খাবার দেওয়া হবে পথ পশুদের। লক ডাউনের সময় আর তাদের অভুক্ত থাকতে হবে না।

নবীন পট্টনায়েকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। লক ডাউনের সময় পথ পশুদের খাওয়ানোর জন্যে ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছে ওড়িশা সরকার। ওড়িশা সরকার জানিয়েছে, এই টাকা আসবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। করোনার প্রতিষেধক দেওয়ার ক্ষেত্রেও ওড়িশা সরকার এগিয়ে রয়েছে কয়েক ধাপ। যেখানে অনেক রাজ্যে ঠিকমত প্রতিষেধক দেওয়াই সম্ভব হচ্ছে না, সেখানে ওড়িশায় ১৮ বছর থেকে হুরু করে ৪৪ বছর পর্যন্ত মানুষদের প্রতিষেধক দেওয়ার কাজ চলছে সফলভাবে। শুধু তাই নয়, অক্সিজেনের কোনোরকম অভাব সেভাবে চিন্তায় ফেলেনি ওড়িশা সরকারকে, উল্টে ওড়িশা বেশ কয়েকটি রাজ্যকে অক্সিজেন পাঠিয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

Saturday, May 8, 2021

এটাওয়া সাফারি পার্কের সিংহীদের করোনা ধরা পড়ল

এটাওয়া  সাফারি পার্কের সিংহীদের করোনা ধরা পড়ল


পশু বসুন্ধরা, এটাওয়া , উত্তর প্রদেশ, ০৭/০৫/২০২১ : এতদিন মানুষের সংক্রমণের খবর পাওয়া গেলেও এবার সিংহদের মধ্যেও কোভিড ১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার  খবর পাওয়া গেল।

উত্তর প্রদেশের এটাওয়া  সাফারি পার্কের ডিরেক্টর একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, উত্তর প্রদেশের এটাওয়া  সাফারি পার্কে থাকা দুটি সিংহীর দেহে করোনা বা কোভিড ১৯ ভাইরাস পাওয়া গিয়েছে। এই দুই সিংহীর চিকিৎসা শুরু করেছেন বিশেষজ্ঞ পশু চিকিৎসকেরা। যদিও গতকাল সন্ধ্যে সাতটা পর্যন্ত ওই দুই সিংহীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে।

ওই বিবৃতি সূত্রে জানা গিয়েছে, এটাওয়া  সাফারি পার্কে থাকা জেনিফার নামে এক ৯ বছর বয়সী সিংহী এবং গৌরী নামে একটি ৪ বছরের সিংহীর শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। এদের দুজনের শরীরেই ১০৪ এবং ১০৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, দুজনেই জ্বরে ভুগছে। এদের জ্বরে ভোগার বিষয়টি সামনে এসেছিল গতমাসের ৩০ তারিখে। এরপর গত ৩ ও ৫ তারিখে এদের নমুনা সংগ্রহঃ করে পাঠানো হয়েছিল বেরিলির ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটে (IVRI). এর প্রায়ই জানা যায় সিংহী দুটি করোনা রোগে সংক্ৰমিত হয়েছে।

দুটি সিংহীকেই আইসোলেশন নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা শুরু করা হয়েছে। কিন্তু কিভাবে এই সিংহী দুটি সংক্ৰমিত হল সেটাই ভাবাচ্ছে সাফারি পার্কের দায়িত্বে থাকা আধিকারিকদের। চলতি সপ্তাহের প্রথম দিকে হায়দ্রাবাদের ৮টি সিংহের নমুনা সংগ্ৰহ করে দেখা গিয়েছে তাদের দেহে সার্স কোভ ২ ভাইরাসের সংক্ৰমন রয়েছে। সেই খবরটিও আমরা প্রকাশ করেছিলাম।

Tuesday, March 16, 2021

পাকিস্তানে সিংহ শাবককে নিয়ে বিয়ের ফটোশুট, শাস্তির দাবী

পাকিস্তানে সিংহ শাবককে নিয়ে বিয়ের ফটোশুট, শাস্তির দাবী


পশু বসুন্ধরা, ইসলামাবাদ, পাকিস্তান, ১৬/০৩/২০২১ :  পাকিস্তানে পশু সংরক্ষণের রেকর্ড অত্যন্ত খারাপ, তাও তারা পশু সংরক্ষণের জন্যে এওয়ার্ড জিততে চায়. এবার বিয়ের আসরে একটি সিং শাবককে ব্যবহার করে ফটোশুট করায় নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হল পাকিস্তানকে। 
পাকিস্তান থেকে একটি বিয়েবাড়ির ফটোশুট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যাচ্ছে বড় ও কনের মাঝে একটি সিংহ শাবককে শুইয়ে দেওয়া হয়েছে, তার দেহের ওপর দিয়ে বড় ও কনে নিজেদের হাত ধরে রয়েছে। কেন বিয়েবাইর ফটোশুটে একটি সিংহ শাবককে মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে ?  সেই নিয়েই সমালোচনার ঝড় উঠেছে সে দেশের পশুপ্রেমিকদের মধ্যে। ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতেও।



এইভাবে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে সিংহের মত কোনো পশুকে ব্যবহার করা যায় না. এই দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন অনেকেই। লাহোরের একটি ফটো ষ্টুডিও এই ছবিটি ইনস্ট্রাগ্রামে পোস্ট করেছিল। ব্যবস্থা নেওয়ার ডায়াবে উঠেছে ওই স্টুডিওর বিরুদ্ধেও। ছবিতে সিংহ শাবককে অবসন্ন অবস্থায় দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ও শাবকটিকে মাদক দেওয়া হয়েছিল কিনা সেটাও তদন্ত করার ডায়াবে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 
জেএফকে এনিম্যাল রেসকিউ শেল্টার ও দম্পতির বিরুদ্ধে বন্য আইন ভঙ্গের জন্যে কড়া  শাস্তির দাবী তুলেছে।

Monday, March 8, 2021

এবার কেরালায় পোষা হাতিদের খাওয়াবে সরকার

এবার কেরালায় পোষা হাতিদের খাওয়াবে সরকার


পশু বসুন্ধরা, থ্রিসুর , কেরালা, ০৯/০৩/২০২১ : কেরালা সরকারের মনে হয়েছে, রাজ্যে করোনা আবহে গৃহপালিত হাতিগুলি ঠিকমত খাবার পাচ্ছে না। তাই এবার কেরালা সরকার গৃহপালিত হাতিদের খাবার জোগাতে মোট ৫ কোটি টাকা অনুদানের ব্যবস্থা করেছে। 

কেরালা সরকারের রেভিনিউ প্রিন্সিপাল সেক্রেটারি ভি বেনু ডিজাস্টার ম্যানেজমেন্টের ফান্ড থেকে ৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেরালার গৃহপালিত হাতিদের খাবার দেওয়ার জন্যে। কেরালা সরকার মনে করছে, রাজ্যে করোনা আবহে হাতির মালিকরা তাদের পোষা হাতিদের ঠিকমত খেতে দিতে পারছে না। তাই এই অনুদাদানের ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কেরালায় অনেক হাতি আছে, যাদেরকে গ্রামের মানুষ পোষেন এবং তাদেরকে ব্যবসার কাজেও লাগানো হয়। এই কেরালা রাজ্য থেকেই এর আগে বন্য হাতিদের ওপর নির্মম অত্যাচারের বহু ঘটনা প্রকাশ্যে এসেছে।

তবে শুধু হাতি বা অন্য কোনো বন্যপ্রাণীই  নয়, কেরালায় পথ কুকুরদের ওপরেও নির্মম অত্যাচারের ভুরি ভুরি ঘটনার কথাও প্রকাশ্যে এসেছে বহুবার। এবার সম্ভবত প্রায়শ্চিত্য করতে চলেছে কেরালা সরকার। গৃহপালিত হাতিরা কিছুদিন অন্তত পেট ভরে খেয়ে থাকতে পারবে কেরালায়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কেরালার হাতি মালিকদের সংগঠন। করোনা এবং লক ডাউনের জেরে এই হাতি মালিকদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে, যে প্রতিদিন তারা পোষ্য হাতিদের খোরাক জোগাড় করে উঠতে পারছিল না।

ট্রাকের চাকায় পিষ্ট বনশুকরের পরিবার

ট্রাকের চাকায় পিষ্ট বনশুকরের পরিবার


পশু বসুন্ধরা, নাগপুর, মহারাষ্ট্র, ০৯/০৩/২০২১ : দূরন্ত গতিতে ছুটে এসে একটি বন শূকর পরিবারকেই পিষে দিয়ে চলে গেল একটি খুনে গাড়ি।  মা শূকর ছাড়াও ছয় শাবক শুকরের মৃত্যু হয়েছে এই ঘটনায়। 

মহারাষ্ট্রের নাগপুরের কাছে অরণ্য লাগোয়া মহাসড়ক বল্লারপুর গোঁরপিঁপড়ী রোড।  দিনের বেলাতেই এই সড়ক ধরে উদ্দাম গতিতে ছুটে যায় গাড়িগুলি। রাতের বেলায় সেই গাড়িগুলির গতি বেড়ে যায় আরও কিছুটা। গত বৃহস্পতিবার গভীর রাতে ওই সড়কের এক পাশ থেকে অন্য পাশে অরণ্যপথ পার করছিল বন শুকরের একটি পরিবার। মা শুকরের সাথে ছিল তার ৬ শাবক।  কিন্তু রাতের অন্ধকারে দুরন্ত গতিতে ছুটে আসা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে সাত বন শূকরেরই। 

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, অরণ্য লাগোয়া ওই সড়ক কিছুদিন আগেই কংক্রিটে মুড়ে দেওয়া হয়েছিল, যার ফলে গাড়ির গতিবেগ আরও বেড়ে গিয়েছে। এই ঘটনায় একটি Hit & Run কেস দায়ের করা হয়েছে। বন দপ্তর মনে করছে কোনো ভারী পণ্যবাহী গাড়ি এই পশুদের পিষে দিয়ে চলে গিয়েছে। ওই সড়কের ওপর ২০ মিটার জায়গা জুড়ে বন শুকরদের পিষে যাওয়া থেঁতলানো মৃতদেহগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যা দেখে অতি  কঠোর মনোভাবাপন্ন মানুষের চোখেও জল চলে আসে; কিন্তু সভ্য জগৎ বরাবরের  মত এবারেও চুপচাপ।

Monday, February 15, 2021

একই অরণ্যে পর পর হাতিদের মৃত্যুর কারন জানতে তৎপর ওড়িশা প্রশাসন

একই অরণ্যে পর পর হাতিদের মৃত্যুর কারন জানতে তৎপর ওড়িশা প্রশাসন


পশুবসুন্ধরা, ওড়িশা, ১৬/০২/২০২১ : ঠিক কি কারনে ওড়িশার অরণ্যে হাতিদের মৃত্যু হচ্ছে, তা খতিয়ে দেখতে এবার তৎপর হয়ে উঠল ওড়িশা প্রশাসন। 

গত  বেশ কিছুদিন ধরেই ওড়িশার কার্লাপাট  স্যাংচুয়ারিতে রহস্যজনকভাবে মৃত্যু হয়ে চলেছে হাতিদের।  কিন্তু ঠিক কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায় নি।. হাতিদের এই রহস্যজনক মৃত্যুর কারন খতিয়ে দেখতে আসরে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি আজ বন দপ্তরের আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন এবং বন দপ্তর ও পশু কল্যাণ দপ্তরের আধিকারিকদের যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি এও জানিয়েছেন, প্রয়োজনে এই ব্যাপারে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিশেষজ্ঞরা একসাথেই কাজ করে অরণ্যের গভীরে হাতিদের মৃত্যু রহস্য উদ্ঘাটন করুক।

গত দুই সপ্তাহে ওড়িশার কার্লাপাট  অভয়ারণ্যে বেশ কিছু হাতির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন প্যাসেচুরেলা মালটোসিডা নামক একধরনের ব্যাকটেরিয়ার আক্রমণেইসেপ্টিসেমিয়া হয়েই মৃত্যু হচ্ছে হাতিদের। ওই অরণ্যের গভীরে হাতিদের একটা গ্রূপেরই আটটি হাতি আক্রান্ত হয়েছিল, যার মধ্যে ইতিমধ্যেই ছয়টি হাতির মৃত্যু হয়েছে এই রোগে। বন দপ্তরের আধিকারিকরা দেখতে চাইছেন কি থেকে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ছে গভীর অরণ্যে। এটা কি কোনো জলবাহিত রোগ ?  নাকি অন্যকিছু ?  এই রোগে শুধু হাতিরাই সংক্ৰমিত হচ্ছে নাকি অন্য পশুদের মধ্যেও ছড়িয়ে পড়েছে  এই রোগ ? 

প্রশ্ন উঠতে শুরু করেছে বন্য পশুদের জন্যে কতটা সুরক্ষিত ওড়িশার এই কার্লাপাট  অরণ্য ? মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বন্য পশুদের পাশাপাশি ওই অরণ্যের আশেপাশে থাকা গ্রামগুলিতে গবাদী পশুগুলির ওপরেও নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। কার্লাপাট  অরণ্যে তিনি বন্য পশুদের দ্রুত সুরক্ষা ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন।