Showing posts with label Feeding to street dogs at Maldah. Show all posts
Showing posts with label Feeding to street dogs at Maldah. Show all posts

Tuesday, November 5, 2019

Feeding to street dogs at Maldah

পথ সারমেয়রা পেট ভরে মাছ, মাংস, ভাত  খেল মালদহে 


পশু বসুন্ধরা, মালদহ, ০৫/১১/২০১৯ :  মালদহ কেনেল ক্লাব ও মালদহ কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে মালদহ শহরের মোট ১৬টি জায়গায় পথ সারমেয়দের পেট ভরে খাওয়ানো হল, মেনুতে ছিল সুস্বাদু  মাছ, মাংস, ভাত; রীতিমত শালপাতার থালায়  পাত পেরে যত্ন করে খাওয়ানো হয়েছে সারমেয়দের। শুধু তাই নয় এই সারমেয়দের ডি- ওয়ার্মিংয়ের ব্যবস্থাও করা হয়েছিল। এই অনুষ্ঠানটি ছিল গত রবিবার। দুই সংস্থার পশুপ্রেমী সদস্যরা গাড়ি নিয়ে ঘুরে ঘুরে শহরের বিভিন্ন রাস্তায় আন্তরিক সহৃদয়তায় সারমেয়দের খাবার খাওয়ান। 

অনুষ্ঠানের সূচনা হয়েছিল মালদহ প্রশাসনিক ভবনের সামনে থেকে। এরপর দলে দলে ভাগ হয়ে গিয়ে গোটা শহরের সারমেয়দের খাওয়ানো হয়; মোট ৫৩০টি সারমেয় রবিবার খেয়েছে মহাভোজ। তাঁদের এই উদ্যোগ দেখে সাধারণ মানুষ নিশ্চয়ই এগিয়ে আসবেন এবং পথ সারমেয়দের সামান্য হলেও  খাবার দেবেন, এমনটাই আশা করছেন মালদহের পশুপ্রেমী উদ্যোক্তারা।